কাজলা জনকল্যাণ সমিতির আয়োজনে সমিতি প্রাঙ্গন রথ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মূল উদ্দেশ্য হলো শিশুর সৃজনশীলতাকে স্বীকৃতি ও প্রাধান্য দেওয়া।

পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি রথ আমাদের প্রতিযোগিতার বিচারের মূল বিষয় । এই প্রতিযোগিতায় শিশুদের দুটি বিভাগে ভাগ করা হয় ক বিভাগ ১৪ বছর বয়স পর্যন্ত এবং খ বিভাগ ১৪ বছরের উপরে।

দুটি বিভাগ মিলে মোট দেড়শটি রথ উপস্থিত হয়। এদের মধ্যে শিশু- ক বিভাগের ১৫ টি পুরস্কার এবং শিশু- খ বিভাগের পঞ্চম পর্যন্ত প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের স্বান্তনা পুরস্কার দেওয়া হয়।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শঙ্কর নন্দন আচার্য,ইন্দ্রনীল নন্দ, উৎপল দাস, অঞ্জন দাস,কমলেশ নন্দ , সুদীপ মাইতি এবং কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মন্ডলীর সদস্য তপন কুমার সাউ, গৌর সুন্দর পন্ডা, কামদেব শিট, কোষাধ্যক্ষ প্রণয় কুমার পাল প্রমূখ।এই প্রতিযোগিতা তে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে কুইজ বিভিন্ন ধরনের নতুন নতুন খেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দেশপ্রাণ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে রথ দেখতে আসেন ।





