Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

বিশ্বকর্মা পুজায় শ্রমিকদের সম্বর্ধনা।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর -২ ব্লকের প্রতাপদিঘি আইএনটিটিইউসির বিশ্বকর্মা পূজা উপলক্ষে শ্রমিকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো।

সাড়ম্বরে বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গে সোমবার সন্ধ্যায় ৯ জন শ্রমিককে সম্বর্ধিত করা হলো। পাশাপাশি আর্থিক সহায়তাও দেওয়া হলো। যে সকল শ্রমিকরা বিভিন্ন কাজে গিয়ে পঙ্গু,অথবা অসুস্থ হয়েছেন তাদের সম্মানিত করা হয় এবং আর্থিক সাহায্য দেওয়া হয়।

উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি তথা কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য মৃনাল কান্তি দাস, পটাশপুর -২ ব্লক তৃণমূলের সভাপতি দুর্গাপদ পাহাড়ি, মানস রায়, সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন।

বিকাশ বাবু বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে মানুষের পাশে থাকার এটা একটা প্রয়াস। আমরা সব সময় শ্রমিক কল্যাণে কাজকর্ম করি এবং শ্রমিকদের পাশে থাকি।

Related News

Also Read