Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

হতাশ হয়ে প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে আক্রমন করছে বিজেপিঃঅধীর চৌধুরী

প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির আমন্ত্রণে ভারতে আসা পাক সাংবাদিক নাকি আসলে ছিলেন পাকিস্তানি গুপ্তচর!এই অভিযোগে কংগ্রেস এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি আনসারির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি।এর বিরুদ্ধে এবার মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।
অধীর রঞ্জন চৌধুরী বলেন
একজন সাংবাদিক যাকে পাকিস্তান এর মানুষ ফ্রড-চিটার হিসেবে জানে, তার অভিযোগ এর ওপর ভিত্তি করে হামিদ আনসারীর মত একজন শিক্ষিত, দেশপ্রেমী এর দিকে বিজেপির আঙ্গুল তোলা একটা অত্যন্ত হাস্যকর ঘটনা।এ নিয়ে বিজেপি দেশের মানুষের কাছে নিজেদের উপহাসের পাত্র করে তুলছে বলে দাবি করেন অধীর বাবু ।
প্রসংগত সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পাক সাংবাদিক নুসরত মির্জাকে বলতে শোনা যায় যে, কেন্দ্রে ইউপিএ সরকারের আমলে তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির আমন্ত্রণে অন্তত পাঁচবার ভারতে আসেন তিনি। ওই সফরের সময় নয়াদিল্লি থেকে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বহু তথ্য গোপনে হাসিল করে তা আইএসআইয়ের হতে তুলে দিয়েছেন। এই কাজের জন্য তিনি বেশ গর্ব বোধ করছেন বলেও জানিয়েছেন মির্জা।

Related News

Also Read