Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

গুরু পূর্ণিমায় ভক্তদের ঢল নামলো বেলুড় মঠে

বুধবার বেলুড় মঠে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো গুরু পূর্ণিমা। দীক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে এবং মহারাজের আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন।

ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করেই মঠে এসেছিলেন ভক্তরা।রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ জানান, করোনার জন্য ২ বছর মঠ বন্ধ থাকার পর এদিন ভক্তদের জন্য মঠ খোলা হয়েছে। ওই সময় সোস্যাল মিডিয়া, ইউটিউবে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। অগণিত ভক্তরা গুরুকে শ্রদ্ধা নিবেদনের জন্য এদিন এসেছেন।

Related News

Also Read