Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

বাংলার বুকে মনিপুরের জঘন্যতা:প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে মার মহিলাদের ।

এবার বাংলার বুকে প্রকাশ্য রাস্তায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারঘরের মত জঘন্য ঘটনা ঘটলো।মনিপুরে ঘটে যাওয়া মহিলাদের লাঞ্ছনার ঘটনা এবার এবার ছড়িয়ে পড়ছে রাজ্যে রাজ্যে। এবার এমন জঘন্য ঘটনার নির্লজ্জ স্বাক্ষী থাকলো বাংলাও !

জানা গেছে ঘটনাটা মালদহের বামনগোলা থানার পাকুয়া হাটের । এই হাটে টাকা চুরির ঘটনায় প্রকাশ্য বাজারে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হল। উত্তেজিত জনতার দলে ছিলেন মহিলারাও। সেই ছবি সোস্যাল মিডিয় ভাইরাল।এখন সংবাদ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

লজ্জার এই ঘটনায় দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারের সামনে ওই দুই মহিলাকে বিবস্ত্র করে চটি দিয়ে মারধর করা হচ্ছে।যা দেখে লজ্জায়,ঘৃনায় মাথা হেট হয়ে যাচ্ছে আমাদের।


দাবি উঠেছে অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে চরমতম শাস্তি দিতে হবে

Related News

Also Read