কেকা মিত্র
গোবরডাঙ্গা রূপান্তর নাট্যদলের পথ চলা শুরু হয়েছিলো সালে। দেখতে দেখতে এই নাট্য দলের বয়স এখন 52 বছর ।
এই 52 বছরে রূপান্তর নাট্যদল
80 টির বেশি একাঙ্ক ও পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ করে ফেলেছে।
গত 3 থেকে 5 ই জানুয়ারি 2026 গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে মঞ্চস্থ হলো রূপান্তর নাট্য উৎসব 2025 – 2026। এই উৎসব উদ্বোধন করেন নাট্যগুরু শ্যামল দত্ত, প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর দত্ত, সাংবাদিক ইন্দ্রজিত আইচ ও নিরেস ভৌমিক সহ বহু নাট্য ব্যক্তিত্ব।
এই তিনদিনে মোট 9 টি নাটক
মঞ্চস্থ হয়।
3 জানুয়ারি শনিবার সন্ধ্যায়
মঞ্চস্থ হয় হরিপল খামারচন্ডি নাট্যপ্রহরী নাট্য দলের নাট্যকার সৌমিত্র বসুর নাটক ঝড়ের পরের দিন। নিদের্শনা পুলক রায়। দ্বিতীয় নাটকটা ছিলো
রূপান্তর শিশু কিশোর বিভাগের নাটক ইনোচি। নাটক ও নিদের্শনা শুভ বিশ্বাস। ঐদিনের শেষ প্রযোজনাটি ছিলো নাট্যকার ভাস্কর দাস এর নাটক
বৃহন্নলা। কালীতলা নাট্যদীপ এর
পরিবেশনায় এই নাটকের পরিচালক হলেন অলক কুমার চৌধুরী।
দ্বিতীয়দিন অর্থাৎ 4 জানুয়ারি রবিবার সন্ধায় মঞ্চস্থ হয়
কাকদ্বীপ নোনা থিয়েটার দলের নাটক দংশন। নাটক সুভাষ বন্দোপাধ্যায়। নিদের্শনা দেবাশিস মান্না। পরের নাটকটি ছিলো ব্যান্ডেল আরোহীর কীট।

নাটক ও প্রয়োগ রঞ্জন রায়। এই দিনের শেষ নাটকটি ছিলো গোবরডাঙ্গা রূপান্তর এর নাটক
সদানন্দ এর সাত কাহন। নাটক গৌতম রায়। পরিচালনা অভিক দা। রূপান্তর নাট্য উৎসবের শেষদিন পরিবেশিত হয় চন্দননগর যুগের যাত্রীর নাটক রঘু ডাকাতের চিঠি। নাটক শঙ্কর বসু ঠাকুর। নিদের্শনা রামকৃষ্ণ মন্ডল। দ্বিতীয় নাটকটি ছিলো ফিনিক কাচরাপাড়া র নাটক প্রতিবিম্ব। নাটক দেবাশিস বন্দোপাধ্যায়। নিদের্শনা কনক মুখার্জী। শেষ নাটকটি ছিলো
উত্তরপাড়া উত্তরায়ণ এর নাটক খেলাঘর। নাটক রমাপ্রসাদ বণিক। নিদের্শনা জয়ন্ত দাশ গুপ্ত। সেই সঙ্গে শেষদিন সকালে রূপান্তর নাট্য দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিদ্যালয় নাটকের উৎসব। সব মিলিয়ে জমে উঠেছিলো গোবরডাঙ্গা রূপান্তর নাট্য উৎসব





