প্রদীপ কুমার সিংহ :- ভর সন্ধায় শুট আউট এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো । ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত সুকান্ত পার্কের এলাকার একটি এগ রোলের দোকানে।
স্থানীয় সূত্রে খবর চারজন যুবক অবস্থায় এগ রোল কিনতে আসে হঠাৎ আরেকটি ছেলে ওই দোকানে আসায় সুবল ভক্ত নামে এক যুবক গুলি করেন সেইগুলি লক্ষ্যভ্রষ্ট হয। সঙ্গে সঙ্গে সানি ও বাসিন্দারা সুবল ভক্তকে ধরে ফেলে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানায় খবর দিলে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে সুবল ভক্তকে থানায় ধরে নিয়ে যায় সেই সঙ্গে তার সঙ্গে আরো যে যুবকরা ছিল তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
দোকানে মালিককে জিজ্ঞাসা করলে তিনি বলেন ওই ছেলেটি প্রায় সময় দোকানে এগ রোল বা মাল কিনতে আসতো কিন্তু এমন ঘটনা আগে কোনদিন হয়নি। পুলিশ কার্তুজের খোল নিয়ে গেছে।এই ঘটনা খুবই আতঙ্কে আছি।
নরেন্দ্রপুর থানা সূত্রে খবর সুবল ভক্তকে রবিবার বারইপুর মহকুমা আদালতে পেশ করা হয় মহাকুমা আদালতের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে পুলিশ। আদালত সূত্রে খবর ধৃত ব্যক্তিকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালতের বিচারক।







