Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি

 

এমন কোনও ঘটনা দেখতে পাবেন, যা চিন্তায় ফেলে দেবে। অফিসের কাজে অনিশ্চয়তা ভাব বিরক্ত করতে পারে।

 

বৃষ রাশি

 

চারপাশের পরিস্থিতির দিকে নজর দিতে গিয়ে কাজে একটু ক্ষতি হয়ে যেতে পারে। পরিবারের মানুষেরা উত্তেজনার মধ্যে ফেলতে পারেন।

 

মিথুন রাশি

 

কোনও কাছের মানুষের ব্যবহারে হতাশ হতে পারেন। কথাবার্তা বুঝে বলার চেষ্টা করুন।

 

কর্কট রাশি

 

পরিবারের সদস্যদের কেউ একটু অসুস্থ হওয়ার আশঙ্কা। শিল্পীরা ধৈর্য ধরে কাজ করুন।

 

সিংহ রাশি

 

অপরের মূল্যবোধকে গুরুত্ব না দিলে অপমানিত হতে পারেন। সামাজিক সম্মান বৃদ্ধি হবে।

 

কন্যা রাশি

 

সামগ্রিক ভাবে দিনটা খুব ভাল যাবে। ইতিবাচকতায় ভরে থাকবে চারপাশ।

 

তুলা রাশি

 

আপনার উচ্চাকাঙ্ক্ষা অনেক নতুন কিছুর সঙ্গে পরিচয় করাবে এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণও হবে। সাফল্যের দিক থেকে বেশ এগিয়ে থাকবেন।

 

বৃশ্চিক রাশি

 

কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। তবে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে।

 

ধনু রাশি

 

কর্মে মন দিতে পারলে খুব ভাল ফলের আশা রাখতে পারেন। অধস্তন কর্মীদের সহযোগিতা করতে হতে পারে।

 

মকর রাশি

 

প্রাপ্য অর্থ পাওয়া নিয়ে একটু অসুবিধার মুখে পড়তে হতে পারে। মাথা ঠান্ডা রেখে পাওনা আদায় করার চেষ্টা করতে হবে।

 

কুম্ভ রাশি

 

সন্তানের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। নতুন প্রেমের সুযোগ পেতে পারেন।

 

মীন রাশি

 

বাড়ি নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন। অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি অনুভব করতে পারেন।

Related News

Also Read