Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

যুদ্ধ থামাও শান্তি ফেরাও দাবিতে কাঁথিতে মিছিল 

বিশ্বজুড়ে যুদ্ধের আশঙ্কায় বিশ্ব নাগরিক সমাজ ।যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো মারোনাস্ত্র প্রয়োগ করে সাধারণ মানুষ, শিশু দের নির্মমভাবে হত্যা লীলা চলছে। তাতে মদন দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ।গোটা বিশ্বের অর্থনীতি ভেঙে পড়ার সাথে সাথে বাজারমূল্য আকাশ ছোঁয়া হচ্ছে আস্তে আস্তে। ইসরায়েল পাশে দাঁড়িয়ে ইরান ধ্বংসের খেলায় মেতে উঠেছে ট্রাম্পের রাষ্ট্র।

পাশাপাশি ইরান হুশিয়ারি দিয়ে যাচ্ছে। এই ধ্বংসলীলায় জড়িয়ে পড়বে বিশ্বের বন্ধু রাষ্ট্রগুলো। যুদ্ধ থামানো এবং শান্তি ফেরানোর দাবি নিয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে এরিয়া কমিটির উদ্যোগে একটি মিছিল কাঁথি শহর পরিক্রমা করে। শান্তির দাবী যেমন ছিল মিছিলে, তেমনি আগামী ৯ জুলাই ভারতজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়ে মিছিল পরিক্রমা করে শহর। মিছিল শেষে যুদ্ধের অবসান, শান্তি ফেরানো এবং ধর্মঘট নিয়ে পথসভা হয়। পোস্ট অফিস মোড়ে ধর্মঘটের দাবি গুলো নিয়ে বক্তব্য রাখেন নেতৃত্ব গন। ধর্মঘটের দাবি হল,শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ব শিল্পের বেসরকারিকরণ বন্ধ ,সকলের জন্য কাজ, ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন ,সম কাজে সমবেতন, ৮ ঘন্টা কাজ, পরিযায়ী শ্রমিকের আইন লাগু এবং আশা কর্মী ও আইসিডিএস, মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মী রূপে স্বীকৃতি ,২০০ দিনের কাজ।

সভায় বক্তব্য রাখেন সি আই টি ইউ পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কানাই মুখার্জি, কাঁথি শহর এরিয়া কমিটির সম্পাদক দীপক প্রধান, কাঁথি সি আই টি ইউ রিজিওনাল কমিটির সম্পাদক জয়দেব পন্ডা, এরিয়া কমিটির সদস্য প্রণব পন্ডা, শ্রমিক নেতা বিশ্বনাথ রায়। মিছিলে নেতৃত্ব দেন প্রণবেশ মাইতি, সুশান্ত ঘোষ, নীলরতন সাউ,পৌর কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব কুনাল দাস, সৌমজিৎ দাস , মহিলা নেত্রী ঝর্না মন্ডল,লালী দাস, পার্বতী মাধাই।

Related News

Also Read