Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

পাচার হওয়ার আগেই লরি ভর্তি গরু আটক করল এলাকাবাসী।

পাচার হওয়ার আগেই লরি ভর্তি গরু আটক করল এলাকাবাসী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রামনগর এক ব্লকের বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের সোনপুর গ্রামে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। উড়িষ্যা থেকে প্রায় কুড়িটি গরু বোঝাই করে একটি লরি কাঁথির দিকে আসার সময় শনিবার সন্ধ্যায় তাকে আটক করে সোনপুরের এলাকাবাসী। গাড়ি চালক বৈধ কোন কাগজপত্র না দেখাতে পারলে তাকে আটক করে রাখে। সুযোগ বুঝে খালাসী চম্পট দেয়। গাড়ি চালক জলেশ্বরের কাদ্রিগঞ্জ এলাকার বাসিন্দা জয়ন্ত সাউ জানিয়েছে সেই এই রাস্তায় প্রথমবার গরু নিয়ে যাচ্ছে। তবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অন্ধ্রপ্রদেশের। গাড়ি চালক স্বীকার করেছে গরুগুলি উড়িষ্যা থেকে আসছিল কাঁথি যাবে । তাদের কানে ইন্সুরেন্সের ট্যাগ লাগানো আছে। খবর পেয়ে রামনগর থানার পুলিশ গিয়ে গরু, লরি এবং চালককে আটক করে রামনগর থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে তদন্ত শুরু করেছে। চালককে জিজ্ঞাসাবাদ করছে। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা। এলাকাবাসীর অভিযোগ এই পথ ধরে গরু এবং মাদক সহ অন্যান্য অবৈধ জিনিসপত্র পাচার হয় এই রাস্তা ধরে। এলাকাবাসীর দাবি এই এলাকায় পাচার রুখতে পুলিশি নজরদারি বাড়ানোর প্রয়োজন। এই রাস্তা এখন সমাজবিরোধীদের যাতা-যাতে মূল রাস্তা হয়ে দাঁড়িয়েছে।

Related News