প্রদীপ কুমার সিংহ:-সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। সোনারপুর রাজপুর পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের বৈকন্ঠপুর এলাকা থেকে আটক বাবা ও ছেলে। বাড়ি থেকে উদ্ধার প্রচুর চাকরির নথিপত্র, বিভিন্ন সরকারি দপ্তরের কার্ড ও নিয়োগপত্র।
এই ঘটনায় হোমিওপ্যাথি ডাক্তার উত্তম মুখার্জী ও তার ছেলে অর্ণব মুখার্জি আটক হয়েছে। ঘর থেকে উদ্ধার হওয়া নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সরকারি প্রচুর নথি ও প্যাড পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আটক উত্তম মুখার্জি ২০১৫ সালের সোনারপুর রাজপুর পুরসভা নির্বাচনে ১৪ ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছিলেন। অর্ণব মুখার্জি ২০ ২২ সালের সোনাপুর রাজপুর পৌরসভার নির্বাচনে বিজেপির এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে তৃণমূল ও বিজেপির মধ্যে।
বিজেপির পার্টি দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব জেলার প্রাক্তন সভাপতি সুমিত দাস উনি অভিযোগ করেন এরা দুজনেই এখন তৃণমূল কংগ্রেসের কর্মী। আবার তৃণমূল কংগ্রেসের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন ডাক্তার উত্তম মুখার্জি ২০১৫ সালে বিজেপির পার্টির পক্ষ থেকে রাজপুর সোনা পৌরসভার নির্বাচনে বিজেপি পার্টির প্রার্থী ছিলেন।
রাজপুর সোনারপুর পৌরসভা ২২ নম্বর ওয়ার্ডে ২০২২ পৌর নির্বাচনে বিজেপি পার্টির এজেন্ট ছিলেন অর্ণব মুখার্জী ।






