Select Language

[gtranslate]
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৯শে মে, ২০২৬ )

বাল‍্য বিবাহ প্রতিরোধে আইনি সচেতনতা শিবির

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের সারদা অঞ্চলের গোটসাউড়ী গ্রামে গোটসাউড়ী সমাজ সেবক সংঘ ও গোটসাউড়ী অঙ্গন ওয়াড়ী কেন্দ্রের যৌথ উদ্যোগে শনিবার কাঁথি মহকুমা  আইনি দপ্তরের  থেকে  বাল‍্য বিবাহ আইনি সচেতনতা শিবিরের আয়োজন হলো।

এই শিবিরের উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা আদালতের  এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ প্রথম আদালতের বিচারক অজেন্দ্রনাথ ভট্টাচার্য ও সিভিল জজ জুনিয়র ডিভিশন সেকেন্ড কোর্ট এর বিচারক করিম বক্স। অন্যান্যদের মধ্যে সারদা  গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাবনী কর,উপপ্রধান সমীর পান্ডব,পি এল ভি  অধিকার মিত্র মিঠু দাস চৌধুরী, সাংবাদিক সুনীল দাস প্রমুখ।

সমাজে যেভাবে বাল‍্যবিবাহ দিনের পর দিন বেড়ে যাচ্ছে।সেটাকে কিভাবে একদম শুন‍্যতে পৌঁছাতে হবে সেই নিয়ে  শিবিরের  আসা কিশোরী এবং  মায়েদের  কাছে সচেতনতা মুলক বক্তব্যে রাখেন কাঁথি মহকুমার এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ প্রথম আদালতের বিচারক অজেন্দ্রনাথ ভট্টাচার্য্য। এছাড়া কিভাবে এই নাবালিকা বিয়ে বন্ধ করা যায় সে বিষয়ে বিভিন্ন ধরনের সচেতনতামুলক বক্তব্যে তুলে ধরেন বিচারক করিম বক্স।

Related News

Also Read