প্রদীপ কুমার সিংহ :- আর কিছুদিন পরেই কালী পূজা হবে। আর কালীপুজো উপলক্ষে মানুষ বাজিয়ে ফাটাতে খুব ভালবাসে। তবে শব্দ ফাটানো নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। আর সেই শব্দ বাজি নিয়ে যাওয়ার সময় পুলিশ দুজনকে গ্রেফতার করে।
প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি সহ গ্রেফতার দুই , গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ।, দুজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি এলাকার । দুজনকেই বৃহস্পতিবার বারুইপুর মহুকুমা আদালতে পেশ করা হবে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বারুইপুর পুরন্দরপুর বাইপাস কাছে কয়েকটি বাক্স নিয়ে একটি অটো যাচ্ছিল সেই অটোর মধ্যে দুজন ছিলেন।
পুলিশ সেই অটো কে ধরে এবং তল্লাশি চালায়। সেই বাক্সের মধ্যে বেশ কিছু নিষিদ্ধ বাজি ছিল। পুলিশ সেই নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে এবং দুজনকে গ্রেফতার করে । যদিও ধৃত ব্যক্তিরা বলে তারা ব্যবসা করার জন্য নিয়ে যাচ্ছিল বাজি গুলি।






