Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

নন্দীগ্রামে মিলন একাদশ এর খাদ্য সামগ্রী, বস্ত্র বিতরণ ও রক্ত দান শিবির 

নন্দীগ্রামের ছোট্ট স্বেচ্ছাসেবী সংস্থা মিলন একাদশ প্রতি বছরের ন্যায় এ বছরও রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ কর্মসূচি সঙ্গে প্রবাসী সংস্থা আইএমআরসি এর সহযোগিতায় দুই শত পিছিয়ে পড়া পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতি টা খাদ্য সামগ্রী প্যাকেটের ওজন প্রায় একুশ কেজির বেশি। প্রতিটা প্যাকেটে চাল ডাল সরিষা তেল আলু পেঁয়াজ ইত্যাদি সহ মোট বারো ধরনের খাদ্য সামগ্রী ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলন একাদশ এর কার্যকারী সভাপতি আলহাজ্ব দিদার আমি খান , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌমেন বনিক, ব্লক উন্নয়ন আধিকারিক, নন্দীগ্রাম -1 উন্নয়ন ব্লক । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন একাদশের সহ সভাপতি ও শিক্ষক সেখ ইয়াসিন মহম্মদ সহ কোষাধ্যক্ষ সেখ গোলাম মোস্তফা, ফাউন্ডার মেম্বার সেখ আশরাফুল আলম, সদস্য শেখ মহম্মদ হোসেন, কামালুজ্জামান আলি শা , সেখ মতাহার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সেখ আহম্মদুল্লা, স্থানীয় পঞ্চায়েত সদস্য শাহনেওয়াজ আলি খান ও আল কালাম আবুল ওয়াহাব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মিলন একাডেমী স্কুলের প্রধান শিক্ষিকা পল্লবী কোরা সহ অন্যান্য শিক্ষিকা সঙ্গীতা হাজরা, লক্ষী কর, কোনিকা মণ্ডল, সুম্মা নার্গিস, রুবাইয়্যা খাতুন, মৌমিনা খাতুন, রূপসানা খাতুন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মিলন একাদশ এর ভলেন্টিয়ার সেখ করিবুল, সেখ আক্তার রসুল, নইম আলী শাহ, সেখ হায়দার প্রমুখ

Related News

Also Read