Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

নির্মাণ কর্মীদের জন্য অতিথিশালা দিঘায় 

শ্রমিক কল্যানে রাজ্য সরকার আরও একধাপ এগোল। ভ্রমণ পিপাসু শ্রমিকদের জন্য দিঘা পর্যটন শহরে নির্মাণ কর্মীদের জন্য অতিথিশালা নির্মাণ এর সূচনা হল বুধবার।

 

মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে এবং শ্রমিক কল্যান পর্ষদ এর তত্বাবধানে এই অতিথি শালাটি প্রায় ২ কোটি ৪৪ লক্ষ্য টাকা ব্যায়ে নির্মাণ হবে। হলদিয়া উন্নয়ন পর্ষদের তত্বাবধানে ভবনটি নির্মাণ হবে। এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই অতিথিশালা সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি জ্যোতির্ময় কর সহ নির্মাণ শ্রমিক কল্যান পর্ষদের আধিকারিক বৃন্দ ও অন্যান্য বিশিষ্ট মানুষ জন।

 

এর ফলে উপকৃত হবেন নিবন্ধিকৃত প্রায় ৪৫ লক্ষ ৭৭ হাজার ৮৬৪ জন৷ শ্রমিক সহায়তা বাবদ প্রদেয় অর্থ ১৩৩৩ কোটি টাকা। পেনসন প্রাপক ৫৬ হাজার ৯৬৬ জন বাবদ মোট খরচ মোট ২৬৪.০৭ কোটি টাকা। শ্রমিক কল্যান বিভাগ শ্রমিকদের জন্য কাজ করে চলেছে।

Related News

Also Read