Select Language

[gtranslate]
২রা পৌষ, ১৪৩২ বুধবার ( ১৭ই ডিসেম্বর, ২০২৫ )

কাঁথি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

বিশ্ব এইডস দিবসে কাঁথি শহরের ঐতিহ্যবাহী কাঁথি ক্লাব এর ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার সকালে। এই শিবির সূচনা করেন ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি ও সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি।

সকাল থেকেই ক্লাব সদস্যদের রক্তদানের উৎসাহ চোখে পড়ার মত ছিল। ক্লাব সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি বলেন কাঁথি ক্লাব ঐতিহ্যের সঙ্গে সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকে।রক্তদান তার অন্যতম অঙ্গ। প্রতিবছর ক্লাবের উদ্যোগে দুবার রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও শিশুদের কল্যাণের জন্য শিশু মহল পরিচালিত হয়। শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, দুস্থদের বস্ত্র উপহার সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করা হয়। এদিনের রক্তদান শিবিরে প্রায় অর্ধশতাধিক রক্তদাতা রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংক।

উপস্থিত ছিলেন সভাপতি প্রকাশ চন্দ্র গিরি, সহ-সভাপতি আশীষ সিনহা,রিনা পয়ড়্যা,রিনা প্রধান, দেবপ্রিয় ডিঙ্গাল,ঐন্দ্রিলা বসু রায়, বিশ্বজিৎ বেরা,সুতন পতি নিশিথ মাইতি সহ বহু সদস্য সদস্যা বৃন্দ। রক্তদান শিবির সফল হওয়ায় সকলকে অভিনন্দন জানিয়েছেন সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি।

Related News

Also Read