Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

দিঘার ডব্লিউ এস এ লোটাস ক্লাবের পূজোর থিম জুরাসিক পার্ক 

ছোটদের কাছে মন্ডপ আরো আকর্ষনীয় করে তুলতে জুরাসিক পার্ক সিনেমাকে থিম হিসাবে ব্যবহার করে দুর্গা পুজোর মণ্ডপ তৈরি করছে ডব্লিউএসএ লোটাস ক্লাব।

 

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘার সংলগ্ন অলংকারপুরের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এবারের পূজোর থিম ডাইনোসরের দেশে।যেখানে , বাঁশ ও খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আমেজ আনা হবে।

প্যান্ডেলে বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো-প্রাণী দিয়ে মণ্ডপ সাজানো হবে, যা দর্শকদের জুরাসিক যুগের আমেজ দিয়েছে। এই ধরনের মণ্ডপ সাধারণত জুরাসিক পার্কের থিম অনুসরণ করে তৈরি হয়, যেখানে এক বিশেষ জগৎ তৈরি করা হয়। সাধারণ মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ হয়ে উঠবে এই ডাইনোসরের দেশে পুজোর থিম।

শিল্পী ও কর্মকর্তারা জানালেন সেই কথা।

বিবর্তনের ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে। দূষণ এবং নগরায়নের ফলে আরও প্রজাতি বিলুপ্ত হচ্ছে। ডব্লিউ এস এ লোটাস ক্লাব

জুরাসিক যুগে প্যান্ডেল ভ্রমণ করাবে দর্শকদের। অনেকগুলি বিশাল ডাইনোসর তাদের মাথার উপরে থাকবে। পরিবেশবান্ধব মণ্ডপ তৈরি হচ্ছে এটি। ৩৬ তম বর্ষে ডাব্লু এসে লোটাস ক্লাব এবার দর্শকদের জন্য নিয়ে আসছে মন্ডপে ডাইনোসরের দেশে ও প্রতিমায় থাকছে টেরাকোটার শিল্প।

পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই পুজোকে ঘিরে বাঙ্গালীদের উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে।

 

এ বারির পুজোয় ক্লাব লোটাস নতুন এক বেশে ।

অলংকারপুরে সবাই চলো ডাইনোসরের দেশে।

এই থিমকে অবলম্বন করে এবারে পুজোয় আনছে নতুন চমক।

Related News

Also Read