Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

আগামী শিক্ষাবর্ষে জেলায় ১২০০ প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী চালু হচ্ছে 

পূর্ব মেদিনীপুর জেলায় ১৫৮ টি বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষ পঞ্চম শ্রেণী চালু হচ্ছে। সারা রাজ্যে পঞ্চম শ্রেণী চালু হচ্ছে ২ হাজার ৩৩৮ টি প্রাথমিক বিদ্যালয়ে। রাজ্য প্রাথমিক শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত কয়েক বছরে কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে পঞ্চম শ্রেণী। হাইস্কুল গুলি থেকে চাপ কমাতে প্রাথমিক বিদ্যালয় গুলিতে পঞ্চম শ্রেণী চালু করার জন্য শিক্ষা দপ্তরের এই উদ্যোগ। প্রসঙ্গত প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী চালু হলে ও প্রাথমিক প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনের সুযোগ না থাকায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে পূর্ব মেদিনীপুর জেলা সংসদ সভাপতি হাবিবুর রহমান জানান এই বিষয় টি রাজ্য শিক্ষা দপ্তরে জানানো হয়েছে। সেই সঙ্গে তিনি জানান ইতোমধ্যে জেলায় প্রায় ১২০০ টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী চালু হয়েছে। জেলা জুড়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩ হাজারের বেশি শিশুশিক্ষা কেন্দ্র সহ ৩ হাজার ২৬৫ টি। এই নির্দেশিকা কার্যকরী হলে দুটি ধাপে বিদায় প্রায় ১৩৫৮টি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণি যুক্ত হবে।

Related News

Also Read