সোমবার সকালে এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের সিঁদুরিয়া গ্রামের রাস্তার ধারে এক পুকুর থেকে উদ্ধার হয় শীপুর গ্রামের বাসিন্দা আশীষ বিশাল(কচি)এর মৃতদেহ ভাস্তে দেখে স্থানীয় মানুষজন। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকায় প্রশ্ন উঠেছে এটি খুন নাকি দুর্ঘটনা। অভিযোগ আশীষ বিশাল তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের সদস্যা অঞ্জনা বিশালের স্বামী। এলাকাবাসী পুলিশের খবর দিলে এগরা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তের জন্য দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলো কান্টু কর এবং নসিব খান। স্থানীয় সূত্রে জানা গেছে আশিস বিশাল স্থানীয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফিরছিলেন কানটু করের বাইকে করে। রাত্রিতে বাড়ি ফেরার সময় বাইকসহ দুজন পুকুরের জলে পড়ে যায়। পাশেই কয়েকজন যুবক বসে আড্ডা দিচ্ছিল।বাইক পুকুরের জলে পড়ে যাওয়ার শব্দ পেয়ে তারা দৌড়ে এসে কান্টু কর কে এবং বাইক উদ্ধার করে। তারা আশীষ বিশাল (৬২) কে উদ্ধার করেনি। কেন করল না এই প্রশ্নে এলাকায় শুরু হয়েছে জোর তর্জা। সূত্রের খবর কান্টু বিজেপি সমর্থক। এই ঘটনাকে ঘিরে এলাকায় চলছে জোর গুঞ্জন। তৃণমূল নেতৃত্ব প্রভুপদ দাস বলেন কিভাবে ঘটনাটি ঘটেছে বিস্তারিত জানা নেই। যে কারণে এটা কে নাশকতা ও বলা যায় না। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকৃত তদন্ত হলে আসল রহস্য উদ্ধার হবে। এবং জিজ্ঞাসাবাদ করার জন্য দুজনকে আটক করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন এটি নিছক দুর্ঘটনা। এই ঘটনার পেছনে কোন নাশকতার উদ্দেশ্য ছিল বলে তারা মনে করছেন না।






