Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

।। প্রাক্তন পড়ুয়াদের রক্তদান শিবির ।।

প্রদীপ কুমার সিংহ :-বারুইপুর হাইস্কুলে ৯৭ মাধ্যমিকের ব্যাচের ছাত্ররা রক্তদান শিবির করল রবিবার।বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারা মানবিক সংস্থা নামে একটি সংগঠন করেছে।

সেই সংস্কার পক্ষ থেকে বারুইপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় বারুইপুর হাইস্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবির করে।

এবছর এই রক্তদান শিবির প্রথম বছরে পদার্পণ করেছে। পুরুষ ও মহিলা মিলে মোট ৪৪ জন রক্তদান করে এই অনুষ্ঠানে। আগামী দিনে আরো সামাজিক মূলক কাজ যাতে করা যায় তার প্রচেষ্টা অব্যাহত রাখবে এই ছাত্রদের পক্ষ থেকে।

Related News

Also Read