Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

বকুলতলা থানায় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ জন

 

                     প্রদীপ কুমার সিংহ

গোপন সূত্রে পেয়ে বকুলতলা থানার এস.আই হাদিউল ইসলাম এবং থানার পুলিশের একটি দল মঙ্গলবার রাতে বকুলতলা থানার অন্তর্গত হারানবাটি গ্রামে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে খায়রুল গাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ দল পরবর্তীতে একই গ্রামের আজাহার গাজির বাড়িতে তল্লাশি অভিযান চালায়। পুলিশ ঢোকার আগে আজার আলী তার বাড়ি থেকে পালিয়ে যায়।তল্লাশি সময় একটি লোহার তৈরি একনালা আগ্নেয়াস্ত্র, ১২ বোরের ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৮ এম.এম. ক্যালিবারের ৪ রাউন্ড কার্তুজ এবং বোম তৈরি করা আনুমানিক ২ কেজি মিশ্র গানপাউডার উদ্ধার করা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বকুলতলা থানার পুলিশ পক্ষ থেকে অস্ত্র আইন সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।ধৃত ব্যক্তিকে বুধবার বারুইপুর মহকুমা আদালতের তোলা হয়।

Related News

Also Read