মাঠে ধান রোপণ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম কল্যাণ মাইতি । বাড়ি এগরা থানার কেউটগেড়িয়া গ্রামে ।
জানা গেছে রবিবার সকালে কল্যাণ মাইতি সহ বেশ কয়েকজন মাঠে ধান রোপন করছিলেন। সে সময় আকাশ কালো মেঘে ঢেকে গেলে তারা মাঠ ছেড়ে উঠে আসার উদ্যোগ নেন। আর ঠিক সেই সময়ই হঠাৎ বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয় । কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বজ্রপাতে কল্যান মাইতি ধানজমির মধ্যেই লুটিয়ে পড়ে । অন্যান্য সঙ্গীরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধা ফর করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন ।
এই ঘটনায় পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে। এগরা থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাঁথির হাসপাতালে পাঠিয়েছে।

Post Views: 82





