Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

আইসিএসসিতে সারা দেশে তৃতীয় কন্টাই পাবলিক স্কুলের আহেনজিতা

আজ সি আই এস সি ই বোর্ডের দশম শ্রেণীর ফলাফল প্রকাশিত হলো। কন্টাই পাবলিক স্কুলের অহেনজিতা ঘোষ ৯৯.৪% নাম্বার পেয়ে সারা ভারতে সম্ভাব্য তৃতীয় স্থান এবং বিদ্যালয়ে প্রথম স্থানে রয়েছে। অহেনজিতা কম্পিউটার, ইতিহাস-ভূগোল ও গণিতে ১০০ করে নম্বর পেয়েছে। এছাড়া ইংরেজিতে ৯৮ এবং বিজ্ঞানে ৯৯ নম্বর পেয়েছে। ৯৮.৬% নাম্বার পেয়ে অনুব্রত মণ্ডল বিদ্যালয়ের দ্বিতীয় স্থানে রয়েছে এবং অনুষ্টুপ চক্রবর্তী, অয়ন দাস ও মৌমিতা জানা এরা তিনজনে ৯৮.৪% নাম্বার পেয়ে বিদ্যালয়ে তৃতীয় স্থানে রয়েছে । বিদ্যালয়ের মোট ১১২ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছিল এবং সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ৩৯ জন ছাত্রছাত্রী ৯০% ও তার বেশি নম্বর পেয়েছে। ৪০ জন ছাত্রছাত্রী ৮০% থেকে ৮৯% নাম্বার পেয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রথমবার সি আই এস সি ই বোর্ড দুটি সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা করালো। যার ফলে ছাত্রছাত্রীরা সত্যিই উপকৃত হয়েছে। বিদ্যালয় এর অধ্যক্ষ এই সাফল্য কে ছাত্র-ছাত্রীদের অনবদ্য প্রচেষ্টার ফল বলে জানিয়েছেন। অভিভাবক,অভিভাবিকা দের নিরন্তর সহযোগিতার জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেছেন যে এই শিক্ষা বর্ষের (২০২১ ২২) ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে ক্লাস করার সুযোগ না পেয়েও তাদের দক্ষতার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও, অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাঠদানের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। স্বভাবতই বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও স্কুল পরিচালন সমিতি সমস্ত সদস্য গণ বিদ্যালয়ের এই সাফল্যে খুবই গর্বিত ও আনন্দিত।

Related News

Also Read