Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। নবম শ্রেণীর ছাত্রের দেহ জলাশয় ভাসতে দেখে চাঞ্চল্য।।

প্রদীপ কুমার সিংহ :-নবম শ্রেনীর এক ছাত্রের স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না।নবম শ্রেনীর এই ছাত্রের দেহ নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ এক গ্রাম পঞ্চায়েতের সাইবেরাবাদ এলাকার একটি জলাশয় থেকে উদ্ধার হয়েছে। মৃতের নাম বিশাল করণ।

নয়াবাদ হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র। পরিবারের দাবী সোমবার সকালে বিশালের এক বন্ধু তার বাড়িতে আসে। তার সাথেই স্কুলে যায়। তারপর ছুটি হলেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয় পরিবারের।

বিকাল ৪টা নাগাদ থানা থেকে ডেকেও পাঠানো হয়। ঘটনার পর থেকে নিখোঁজ বিশালের দুই সহপাঠী।

স্থানীয় বাসিন্দাদের সুত্রে খবর এক ছাত্রী সহ আরও তিনজন বন্ধুর সাথে তাকে লাস্ট দেখা গিয়েছিল। পরিবারের দাবী খুন করা হয়েছে তাদের ছেলেকে। দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

মাছ চাষের ঝিলের পাড় থেকে উদ্ধার হয় দেহ। বিশাল সাঁতার জানত। তাছাড়া কোমর সমান জলে সাঁতার জানা বিশাল কিছুতেই ডুবে মরতে পারেনা বলছে বাড়ির লোকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related News

Also Read