Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। শুভেন্দুকে উপেক্ষা করে জোড়াফুলে যোগদান বিজেপি কর্মীদের ।।

পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বিরোধী দল বিজেপিতে ভাঙ্গন ধরলো।রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের এলাকাতেই এই ভাঙ্গন বিজেপিকে চাপে ফেলবে বলে রাজনৈতিক মহলের ধারনা।

কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস ও কাঁথি শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনমঙ্গল সোসাইটি সভাগৃহে আয়োজিত প্রবীণ মানুষদের বিজয়ার সংবর্ধনার আয়োজন করা হয়েছিলো।সেখানেই ১০-১৫টি বিজেপি সমর্থক ও তার পরিবারের সদস্যরা তৃনমূলে যোগ দান করেন।



এই অনুষ্ঠানেচ উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি,কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধনদাস অধিকারী,কাঁথি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ নায়ক, কাঁথি শহর সংখ্যালঘু সেলের সভাপতি মঞ্জুর রহমান প্রমুখ।

বিজেপি থেকে রাজ্যের শাসক দলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি এবং কাঁথি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসাধন দাস অধিকারী।

যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন শুভেন্দু অধিকারী যত বড় বড় কথাই বলুন,সাধারন মানুষের বিজেপি মোহ ঘুঁচে গেছে।তাঁরা জানেন উন্নয়ন মানেই মমতা বন্দ্যোপাধ্যায়।তাই এলাকার উন্নয়ের স্বার্থে এই মানুষ গুলো বিজেপি ছেড়ে দলে দলে তৃনমূলে যোগদান করছেন এবং আগামী দিনেও আরো বহু মানুষ দেবেন।

Related News

Also Read