Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

শিশু সন্তান সহ নিখোঁজ গৃহবধূ উদ্ধার

প্রায় ১২ দিন শিশু সন্তান সহ নিখোঁজ গৃহবধূকে উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা থানার পুলিশ। পুলিশ গৃহবধূর মোবাইলের টাওয়ার লোকেশন করে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ এর বিজয়বাটি এলাকা থেকে অপহরণকারী দম্পতিকে গ্রেফতার করে।

 

অভিযোগ গত ২৭ ডিসেম্বর নিখোঁজ হয় গৃহবধূ। বিভিন্ন জায়গায় গৃহবধূর সন্ধান করে না পেয়ে গত ২ জানুয়ারি দীঘা মোহনা থানায় অপহরণের অভিযোগ দায়ের করে গৃহবধুর স্বামী। অভিযোগ পেয়ে পুলিশ অপহরণের মামলা রুজু করে সন্ধান শুরু করে। পুলিশ তদন্তে জানতে পারে ফেসবুকের মাধ্যমে অপহরণকারী যুবকের সঙ্গে আলাপ হয়। ২৭ ডিসেম্বর সকালে গৃহবধূ বাড়ি থেকে পালিয়ে এসে কাঁথিতে খরগোপুর বাইপাসে কলকাতা বাস ধরে পালিয়ে যায়। সেখানে যুবকের সঙ্গে দেখা করে ফ্রেজারগঞ্জ চলে যায়।

 

পুলিশ গৃহবধুর মোবাইল টাওয়ার লোকেশন ধরে বৃহস্পতিবার অপহরণকারী দম্পতিকে গ্রেফতার করে গৃহবধূ কে উদ্ধার করে। উদ্ধার হওয়া গৃহবধূ এবং ধৃতদের কাঁথি মহাকুম আদালতে তোলা হলে গৃহবধুর গোপন জাবানবন্দী গ্রহণ করেন বিচারক। অভিযুক্তদের জামিন নাকোচ করে জেল হাজতের নির্দেশ দেন।

Related News

Also Read