Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

পুরনো বিবাদের জেরে প্রতিবেশীকে মারধরের অভিযোগ ।

পুরনো বিবাদের জেরে প্রতিবেশীকে মারধরের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের ফরিদপুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তি যতিন নায়ক কে সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকোচ করে সাত দিনের জেলা হেফাজতে নির্দেশ দেন। অভিযোগ যতিন নায়ক এর প্রতিবেশীর সঙ্গে জমি জমা সংক্রান্ত একটি বিবাদ ছিল। এই বিবাদের জেরে শনিবার দুই-প্রতিবেশীর মধ্যে বচসা শুরু হয়। উত্তেজনা বাড়লে মারধরের ঘটনা ঘটে।

অভিযোগ যতিন নায়ক তার প্রতিবেশীর বাড়িতে চড়াও হয়ে মারধর করে। আহত প্রতিবেশী জুনপুট উপকূলীয় থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে রবিবার অভিযুক্তকে গ্রেফতার করে।

Related News

Also Read