Select Language

[gtranslate]
৩রা মাঘ, ১৪৩২ শনিবার ( ১৭ই জানুয়ারি, ২০২৬ )

সোনারপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল

প্রদীপ কুমার সিংহ

সোনারপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল, বিজেপি-বামেদের তীব্র আক্রমণ লাভলী মৈত্রর

বাঙলা ভাষার প্রতি বিজেপির বিদ্বেষ এবং এসআইএর নামে বাঙালীদের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে শনিবার রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালঞ্চ থেকে সোনারপুর মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র। তৃণমূলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে রাস্তাজুড়ে ধ্বনিত হয় স্লোগান— “বাংলার মর্যাদা রক্ষায় তৃণমূল”।

মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন লাভলী মৈত্র। তিনি অভিযোগ করেন, “বাংলা ভাষাকে বারবার অবমাননা করছে বিজেপি। বাঙালীদের স্বার্থে চক্রান্ত করছে এসআইএ-এর নামে।” একইসঙ্গে তিনি বামেদের দিকেও কড়া আক্রমণ শানান। তার দাবি, “৩৪ বছর ধরে বামরা সাধারণ মানুষের উপর এতটাই অত্যাচার চালিয়েছে যে আজ বিধানসভায় তাদের সংখ্যা শুন্য। জনগণ তাদের আর বিশ্বাস করে না।”

আসন্ন দিনগুলোতে আন্দোলনের গতি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে লাভলী বলেন, “পুজোর মরসুম মিটলেই রাজ্যের সর্বত্র ধারাবাহিক আন্দোলন চলবে। বিজেপির বঞ্চনা আর চক্রান্তের বিরুদ্ধে আমরা ঘরে ঘরে পৌঁছে যাব।” পাশাপাশি সোনারপুর দক্ষিণের মানুষদের আশ্বস্ত করে তিনি স্পষ্ট বার্তা দেন— “কাউকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। মানুষের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ব।” রাজপুর-সোনারপুর অঞ্চলে এই প্রতিবাদ মিছিল ঘিরে তৃণমূলের কর্মীদের মধ্যে দৃশ্যমান উৎসাহ লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে, পুজোর মরসুমের পর থেকেই রাজ্যজুড়ে তৃণমূলের আন্দোলনী কর্মসূচি আরও তীব্র হতে চলেছে।

Related News

Also Read