Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

পর্যটন শহরের দেহ ব্যাবসা:২৭ জন গ্রেফতার

পূর্ব মেদিনীপুর জেলার পর্যটনশহর দিঘা তাজপুর মান্দারমনি প্রভৃতি এলাকায় দিনের পর দিন বেড়ে যাচ্ছিল অবৈধ দেহ ব্যবসা। বিভিন্ন লজ গুলিতে এবং রাস্তার উপরে দাঁড়িয়ে অবৈধভাবে কাজকর্ম চালাতো বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা।

এদিন রামনগর থানার পুলিশ পিছাবনী চাউলখোলা প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে ২২ জন মহিলাকে অবৈধ দেহ ব্যবসার কাজে লিপ্ত থাকার অপরাধে গ্রেফতার করেছে ।

এই ঘটনার সঙ্গে জড়িত আরো পাঁচজনকে গ্রেফতার করেছে। যারা ভাড়াটিয়া এবং মিডলম্যান হিসেবে কাজ করতো ।

পুলিশ সুত্রে জানা গেছে সব মিলিয়ে এই ঘটনায় ২ পুরুষ সহ ২৭ জনকে আটক করেছে রামনগর থানা পুলিশ। আজ তাদের কাঁথি আদালতে তোলা হয়েছে।

Related News

Also Read