Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

হইচই তে মুক্তি পাচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এর” দুর্গ রহস্য ” ।

ইন্দ্রজিৎ আইচ :- হইচই বেস্ট অফ বেঙ্গল এ আগামী ১৯ অক্টোবর বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে দুর্গ রহস্য। আজ পার্ক হোটেলে এই ওয়েব সিরিজ ” দুর্গ রহস্য ” ট্রেলার লঞ্চ হয়ে গেলো। উপস্থিত ছিলেন এই ওয়েব সিরিজের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের, বোমকেস রূপী অনির্বাণ ভট্টাচার্য্য, সত্যবতী রূপী সোহিনী সরকার। এক সাংবাদিক সন্মেলনে সৃজিত মুখোপাধ্যায় জানালেন খুব গরমের মধ্যে এই ছবির শুটিং করেছি। বেলগাছিয়া রাজবাড়ী ও মধ্য প্রদেশে।এই গল্প টা নিয়ে কাজ টা করার অনেকদিনের ইচ্ছে ছিলো। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এর বোমকেস আমার খুব প্রিয় অন্যতম লেখক। আশা করি সকলের ভালো লাগবে এই সিরিজ টা।
অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য জানালেন আমার এটাই শেষ বোমকেস এ অভিনয়।২০১৭ সাল থেকে বোমকেস এ অভিনয় করছি।অনেক গুলো বোমকেস করেছি। অনেকের সাথে অভিনয় করেছি।
আমি এর জন্য সকলের কাছে কৃতজ্ঞ। সোহিনী সরকার জানালেন আমি খুব আশাবাদী এই দুর্গ রহস্য সকলের নজর কাড়বে। এর আগে অনেকেই সত্যবতী চরিত্রে অভিনয় করেছেন। যে যার মতন করে সেই চরিত্র গুলো করেছেন। আমার খুব ভালো লেগেছে অনির্বাণ এর সাথে অভিনয় করে। আমাদের এই কেমিস্ট্রি টা দর্শক খুব সুন্দর ভাবে গ্রহন করেছে। এটাই আমার বড় প্রাপ্তি। এই ওয়েব সিরিজ এ অভিনয় করেছেন অজিত চরিত্রে
রাহুল অরুণোদয় ব্যানার্জী। এছাড়া আছেন বিপ্লব চট্টোপাধ্যায়, অনুসা বিশ্বনাথন, দেবেশ রায় চৌধুরী সহ অনেকেই।

Related News

Also Read