কাঁথি প্রভাত কুমার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো।পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক শ্বেত পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডঃ অমিত কুমার দে। পরে ছাত্র-ছাত্রীদের মশাল দৌড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ১৬ টি ইভেন্টে ১১৭ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক,টিচার্স কাউন্সিল এর সম্পাদক ডঃ মৈত্রয়ী জানা, প্রাক্তনীদের প্রতিনিধি অধ্যাপক সুবীর সামন্ত, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা মৎস্যজীবী নেতা আমিন সোহেল, অধ্যাপক, অধ্যাপিকা গন ও কর্মীবৃন্দ, ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং ছাত্র-ছাত্রীগণ। এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়।
Post Views: 18





