#কলকাতা: নিকাশি খালের ওপর নতুন করে নির্মাণকাজ বন্ধ করল পুরসভা। মেট্রোর নির্মাণকাজে নিকাশি নালা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সোমবার জরুরি বৈঠক ডেকেছিল কলকাতা পুরসভা। মেট্রো কর্তৃপক্ষ ছাড়াও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে ছিলেন সেস এবং কেএমডিএ আধিকারিকেরা। নির্মাণকাজের অসুবিধার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেয়র পরিষদ (নিকাশি) তারক সিং জানান, খুব শীঘ্রই কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং মেট্রো কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্তাদের সঙ্গে বৈঠক হবে। সেখানে চূড়ান্ত হবে, কীভাবে নিকাশি খালের মুখের বাধা সরিয়ে পরিষ্কার করা যায়! তার আগে কলকাতা পুরসভা বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন- ৮ বছরের কোমায় চলে যাওয়া শিশু, চিকিৎসকদের সাহসিকতায় ফিরল নতুন প্রাণ স্পন্দন
★পুর কমিশনারের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হবে। সেই কমিটি মেট্রোর কাজে বন্ধ হওয়া খালগুলি পরীক্ষা করে দেখবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেবে।
★নতুন করে আর খালের মুখ বন্ধ করে নির্মাণ কাজ নয়। খুব প্রয়োজন হলে একমাত্র আইআইটি খড়গপুর-এর পরামর্শ মেনে দেওয়া হতে পারে সেই অনুমতি।
★আপাতত আইসি বা ইন্টারসেপ্টিং খাল নিকাশি পথ পরিষ্কার করা হবে দ্রুত।
সামনে ঘূর্ণিঝড়ের মরশুম আসছে। তার পরই বর্ষা। একদিকে শহরে বেশি বর্ষা হলেই জমা জলের আতঙ্ক। অন্যদিকে, ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে শহর বিপর্যস্ত হয়। এই দুয়ের মোকাবেলায় তাই কলকাতা পুরসভা আগাম প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতির জন্য জরুরি বৈঠকে বসে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ।
মেয়র পরিষদ তারক সিং জানান, ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যবস্থা ঢেলে সাজানো হবে। পরপর দু’বছর আম্ফান এবং ইয়াস থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুরসভা এবার ওয়ার্ডে ওয়ার্ডে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তৈরি করবে।
আরও পড়ুন- ক্যানাল সাউথ রোডে গৃহপ্রবেশ হল তৃণমূলের নয়া দফতরের
প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে কীভাবে এই বিপর্যয়ের মোকাবিলা করা যায়। বিপর্যয় হয়ে যাওয়ার পর দ্রুত শহর স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। তার জন্য প্রতিটি ওয়ার্ডে ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর টিম তৈরি করা হবে। এর আগে বড় টিম থাকলেও ওয়ার্ড ভিত্তিক টিমের ভাবনা এই প্রথম।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata metro, Kolkata Metro Rail





