Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

“শিল্পীর তুলি শুধু রঙ নয়, স্বপ্ন আঁকে”

রামনগর ২ ব্লকের কালিন্দীতে কালারফুল ড্রিমস আর্ট একাডেমির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হল “শিল্পীর তুলি শুধু রঙ নয়, স্বপ্ন আঁকে।

শিল্পকলায় তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করার বার্তা নিয়ে শনিবার রামনগর ২ ব্লকের কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কালারফুল ড্রিমস আর্ট একাডেমির জমজমাট বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

 

একাডেমির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল মুখরিত। সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। দীপক সারের অনুপ্রেরণামূলক বার্তা দেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিশেষ অতিথি দীপক সার তরুণ শিল্পীদের উৎসাহিত করেন ।

 

তিনি বলেন, “শিল্পীর তুলি শুধু রঙ নয়, স্বপ্ন আঁকে। এই একাডেমির ছাত্র-ছাত্রীরা যে শুধুমাত্র চিত্রকলা শিখছে তা নয়, বরং তারা নিজেদের ভেতরের সৃজনশীলতাকে আবিষ্কার করছে। শিল্পকলা আমাদের সমাজকে আরও সুন্দর করে তুলতে পারে।”কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সমাবর্তন অনুষ্ঠানে বছরজুড়ে ভালো কাজ করা ও কোর্স সফলভাবে সম্পন্ন করা ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা চিত্রকর্ম এবং সৃজনশীলতার জন্য বিশেষ সম্মাননা জানানো হয় বেশ কয়েকজন কৃতী শিক্ষার্থীকে।

 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্র-ছাত্রীদের তৈরি করা চিত্রকর্মের প্রদর্শনী, যেখানে তাদের হাতে আঁকা বিভিন্ন ধরনের শিল্পকর্ম দর্শকদের মন ছুঁয়ে যায়।

কালারফুল ড্রিমস আর্ট একাডেমির অধ্যক্ষ জানান, “আমাদের লক্ষ্য শুধু আঁকা শেখানো নয়। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে সুপ্ত প্রতিভাকে বিকশিত করা এবং তাদের স্বপ্নপূরণে সহায়তা করা।”

 

আগামী বছর আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের অঙ্গীকার নিয়ে সমাপ্ত হয় বর্ণাঢ্য এই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও একাডেমীর কর্মকর্তা বৃন্দ ভেতরে গিয়ে।

Related News

Also Read