বুধবার রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা দক্ষিণ কাঁথি বিধানসভার সাবাজপুট অঞ্চলের ২১৩ নং বুথ বাগডিহা গ্রামে বিজেপির ফ্ল্যাগ-ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ ।যদিও তৃনমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।

কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে লাগানো ব্যানার, ফ্লেক্স,ফেস্টুন ও দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।বৃহস্পতিবার সকালে ঘটনাটা নজরে আসে বিজেপি কর্মীদের. তারপরেই উত্তেজনা ছড়ায়।
বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্বের অভিযোগ প্রায়
প্রতিদিন সমগ্র কাঁথি লোকসভা কেন্দ্র জুড়ে ৭ টি বিধানসভার অনেক জায়গাতেই সৌমেন্দু অধিকারীর সমর্থনে লাগানো ব্যানার, ফ্লেক্স,ফেস্টুন ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলা, পুড়িয়ে দেওয়া হচ্ছে অথবা দেওয়াল লিখনে কাদা দেওয়ার ঘটনা ঘটে চলেছে।

Post Views: 98





