Select Language

[gtranslate]
২রা পৌষ, ১৪৩২ বুধবার ( ১৭ই ডিসেম্বর, ২০২৫ )

নির্বাচনের আগে চন্ডিপুরে বিজেপিতে বড়সড় ভাঙ্গন

আসন্ন বিধানসভা নির্বাচনের দোড়গোড়ায় পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর বিধানসভায় বিজেপির যুব মোর্চার সদস্যরা বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন সভাধিপতি উত্তম বারিকের হাত ধরে।

২০২৪ এ লোকসভা নির্বাচনে বিজেপি পূর্ব মেদিনীপুরে ১৬টি বিধানসভার মধ্যে একটি মাত্র পটাশপুর বিধানসভা বাদে প্রতিটি বিধানসভায় জয়ী ।তবে সময় যত এগিয়ে যাচ্ছে বিধানসভা নির্বাচনের দিকে ততই বিজেপির পায়ের তোলার মাটি আস্তে আস্তে হারাচ্ছে। আর হারানো জমি ফিরে পাচ্ছে তৃণমূল কংগ্রেস।

 

চন্ডিপুর বিধানসভার চন্ডিপুর ,খাগদা,ওসমানপুর এইসব গ্রাম থেকে পঞ্চাশ জন যুব মোর্চা সদস্য আজ হাঁসচড়ার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।

তবে বিজেপি নেতা বিপ্লব মন্ডল দাবি করেছেন এই যোগদান সম্পূর্ণ ভুঁয়ো, যারা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে তারা কোন সময়ের জন্য বিজেপি করেনি তৃণমূল কংগ্রেস লোক দেখানোর জন্য ভুঁয়ো যোগদান করছে। সর্বোপরি একথা বলা যায় যোগদান সঠিক কিংবা বেঠিক তা বিধানসভা নির্বাচন ২০২৬ এ ফলাফলে স্পষ্ট তো হবে।

Related News

Also Read