Select Language

[gtranslate]
২রা ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ )

লায়ন্স ক্লাব অফ কন্টাই-এর উদ্যোগে প্রেভনার–২০ নিউমোনিয়া ভ্যাকসিনেশন ক্যাম্প ৮২ জন উপকৃত

আজ রবিবার লসয়ন্স ক্লাব অফ কন্টাই এর উদ্যোগে কাঁথির ভোলানাথ চক্ষু হাসপাতালে সফলভাবে অনুষ্ঠিত হলো ফাইজার সংস্থার আধুনিক নিউমোনিয়া প্রতিষেধক ভ্যাকসিন প্রেভনার–২০ ক্যাম্প। এদিন মোট ৮২ জন এই ভ্যাকসিন গ্রহণ করেন। উল্লেখ্য, প্রেভনার–২০ একটি অত্যাধুনিক নিউমোকোকাল ভ্যাকসিন, যা জীবনে একবার গ্রহণ করলেই দীর্ঘমেয়াদি সুরক্ষা প্রদান করে। এর আগে গত ২ নভেম্বর ২০২৫ তারিখে একই ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছিল। সাধারণ মানুষের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে দ্বিতীয়বারের মতো এই ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের সভাপতি তপন কুমার সাহু। প্রারম্ভিক বক্তব্য রাখেন তিনি । সার্ভিস কমিটির চেয়ারপারসন ডা. গৌতম কুমার জানা আনুষ্ঠানিকভাবে শিবিরের উদ্বোধন করেন এবং আধুনিক ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। ডা. অনুতোষ পট্টনায়ক আগামী দিনের ভ্যাকসিন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। সমগ্র ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন ডা. সুতনু দত্ত, সুবিমল মাইতি, বারিদ বরন মণ্ডল, ডঃ বরুণ কুমার জানা, সুস্মিত মিশ্র, কমলেশ মাইতি, সুধেন্দু বিকাশ দত্ত, জগদীশ দিন্দা, সেক্রেটারি উৎপল কান্তি প্রধান, রঞ্জন সাহু, মৌ প্রামাণিক, শ্রীলেখা মাইতি, রীতা রায় ভূঁইয়া এবং স্বাগত দেব সাহু। পরবর্তী শিবির আগামী ২২ মার্চ রবিবার সকাল ৯ থেকে ২৬ বছর বয়সী ছেলে ও মেয়েদের জন্য ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন কার্ভাভ্যাক অতি স্বল্প মূল্যে প্রদান করা হবে। এই ভ্যাকসিনটি সিরাম ইন্টিটিউট অফ ইন্ডিয়া প্রস্তুত করে থাকে। বুকিং করা যাবে ভোলানাথ আই হাসপাতালে সকাল আটটা থেকে একটা পর্যন্ত এবং অবশ্যই অনলাইনে। সমগ্র ভ্যাকসিনেশন প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ভ্যাকসিনেশন কমিটির চেয়ারপারসন ডা. নন্দিতা পট্টনায়ক, এম.জে.এফ।

Related News

Also Read