শুক্রবার বিকেলে কাঁথি শিশুমহলের শিশু-সদস্য সহ অভিভাবক -অভিভাবিকা, প্রশিক্ষক-প্রশিক্ষিকাবৃন্দ ‘বিশ্ব যোগ-দিবস’ ও ‘বিশ্ব সংগীত-দিবস’ যুগ্মভাবে পালন করলেন।
অনুষ্ঠানের সূচনা হয় সমবেত শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে। এরপর সঙ্গীত সহযোগে যোগা প্রোটোকল, সূর্য নমস্কার সহ নানান যোগব্যায়াম ও প্রাণায়ামের কলাকৌশল প্রদর্শনে কচি-কাঁচাদের সঙ্গে প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকারা সমবেত দর্শকবৃন্দের প্রশংসা লাভ করেন।
যোগ ও প্রাণায়াম পরিচালনায় ছিলেন প্রশিক্ষক প্রশিক্ষিকা দিব্যেন্দু ভূঞ্যা, সুনীতা দে সাঁতরা, সীতেশ পণ্ডা ও সুমতি বর্মন। সংগীত পরিচালনা করেন প্রশিক্ষক দেবকুমার দাস।
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার বর্ষীয়ান সভাপতি অনিল মিশ্র। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি, সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি, শিশুমহলের সহ-সভাপতি নিশীথ রঞ্জন মাইতি, অধ্যাপক সজল সামন্ত, গৌরহরি দাস, অঞ্জন কুমার দাস, সুব্রত সাহু, সঙ্গীতা সাহু, মিতা সাহা, বেলাল উদ্দিন,গৌরী মাইতি,নমনারায়ণ মণ্ডল,স্বপ্না মণ্ডল, নিরঞ্জন বর্মন প্রমুখ। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে যোগ ও সংগীত অনুশীলনের তাৎপর্য তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংস্থার যুগ্ম সহ-সম্পাদক প্রমথেশ মণ্ডল।






