Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

তমলুকে অভিনব কায়দায় প্রতারণা

ঋণ পাইয়ে দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণা করলো প্রতারক। অভিযোগ বৃহস্পতিবার তমলুক থানার কুলবেড়িয়া গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ কুইলার ফোনে একটি ফোন আসে। তাকে বলা হয় ঋণ দেওয়া হবে, তার জন্য কিছু ডকুমেন্টস পাঠাতে হবে।  সহজভাবে যা যা চেয়েছে হোয়াটসঅ্যাপে তা পাঠিয়েছে।

তথ্য চাইলে সমস্ত তথ্য দিয়ে ফেলে। তার কিছুক্ষণ পরে তার ব্যাংক একাউন্ট থেকে ২০২২৫ টাকা কেটে যাওয়ার মেসেজ আসে। খোঁজখবর নিয়ে জানতে পারে সে প্রতারিত হয়েছে। তারপরেই তমলুক থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Related News

Also Read