পথ দুর্ঘটনার কবলে পড়ে এক ব্যাবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো।পূর্ব মেদিনীপুরের ১১৬ বি জাতীয় সড়কে কৃষ্ণনগরে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে এই বাস দুর্ঘটনায় মৃত হয়েছে এক সব্জী ব্যাবসায়ীর,আহত হয়েছে এক শিশু। ঘটনার জেরে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

এলাকাবাসী প্রায় ঘন্টাখানেক ধতে বিক্ষোভ করেন। জাতীয় সড়ক অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয়,আটকা পড়ে বহু গাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খেজুরি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় ।

জানা গিয়েছে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সব্জী দোকানে চড়াও হয়। ঘটনাস্থলেই মারা যায় বিকাশ দাস নামের এই ব্যাবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই ব্যাবসায়ীর নাবালক নাতিকে। এর কারনেই ঘন্টাখানেক দিঘা-হাওড়া রুটের বাস চলাচল বন্ধ থাকে।






