Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ক্যারাটে এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ,২০২৪

পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ক্যারাটে এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজ তমলুকের ব্রাইট ফিউচার ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ,২০২৪।এই প্রতিযোগিতায় গোটা জেলা থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় কাঁথির আরশাদ আলী খান সেইসিনকাই শিতো রিউ ক্যারাটে ডু একাডেমির ছাত্রছাত্রীরা নজরকাড়া সাফল্য অর্জন করে।কুমটিতে স্বর্ণ পদক লাভ সেক শাহজাহান,সৌভিক বেরা ও সেক আজমল। রৌপ্য পদক লাভ করে সালমা খাতুন।

কাতা প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে সেক কায়েস রাহিম,রৌপ্য পদক লাভ করে তাজ খাঁন, আদিত্য ঘোড়াই ও আসনা পারভীন, ব্রোঞ্জ পদক লাভ করে রিয়া ভট্টাচার্য, স্বস্তিকা প্রধান,সালমা খাতুন,রাজ আলী খান ও সেক আজমল।ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশি প্রশিক্ষক আরশাদ আলী খান। তিনি সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Related News

Also Read