Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

কৃষক সংগ্রাম পরিষদের কলকাতা অভিযানের প্রস্তুতিতে কৃষকদের সভা।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বন্যা প্রতিরোধ ও জলনিকাশী সমস্যার স্থায়ী সমাধানে টোপা, টোপা ড্রেনেজ, দেহাটী,দেনান,চাপদা গাজই,সোয়াদিঘী সহ সমস্ত নিকাশী খালগুলি অবিলম্বে সংস্কারের দাবীতে কৃষক সংগ্রাম পরিষদ ১২ অক্টোবর কলকাতা অভিযানের ডাক দিয়েছে। ওই কর্মসূচির প্রস্তুতিতে আজ উত্তর জিঞাদা হাইস্কুলে কৃষকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গ্রামের বাসিন্দারা যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি গোপাল সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সহঃ সম্পাদক গোবিন্দ পড়িয়া প্রমুখ।


পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, গত ২০২১ সালে ব্লক এলাকার বেশির ভাগ অংশ জলবন্দী পরিস্থিতির পরও এখনো সেচ দপ্তর দেনান খালের ১.৮ কিমি অংশ ছাড়া(তাও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের টাকায়)কোনও খাল সংস্কারে হাত দেয় নি। ফলস্বরূপ ওই কর্মসূচির মাধ্যমে রাজ্যপাল ও মূখ্যমন্ত্রী এবং সেচমন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়া হবে।

Related News

Also Read