Select Language

[gtranslate]
৫ই বৈশাখ, ১৪৩৩ শনিবার ( ১৮ই এপ্রিল, ২০২৬ )

কাঁথিতে রাম নবমীর মিছিল

 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে রাম নবমীর বর্নাঢ্য শোভাযাত্রা কাঁথি প্রভাত কুমার কলেজ ময়দানে শুরু করে ভবতারিণী মন্দির রাজাবাজার হয়ে পোস্ট অফিস মোড় এবং চৌরঙ্গী মোড় দিয়ে মেছোদা বাইপাসে সমাপ্ত হয়।

সেখানে অংশগ্রহণকারীদের খিচুড়ি খাওয়ানো হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী,কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়, নবীন প্রধান, বিধায়ক বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ড়্যা, সহ সভাপতি উমেশ প্রধান, কাঁথি শহর মন্ডলের সভাপতি রামচন্দ্র পন্ডা, কাউন্সিলর সুশীল দাস, মুনমুন দাস সহ অন্যান্য নেতৃত্ব।

এই শোভাযাত্রা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিজেপি যৌথভাবে করে। এই উৎসবকে ঘিরে কাঁথি শহরে ব্যাপক উন্মাদনা দেখা যায়।

Related News

Also Read