Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। পর্যটকদের চা-কেক খাওয়ালো পুলিশ ।।

বড়দিনে পিকনিক করতে যাওয়া কিংবা বেড়াতে যাওয়া পর্যটকেরা বাড়ি ফেরার পথে তাদের চা-কেক খাওয়ালো পুলিশ কর্মীরা।


রবিবার বড়দিনে শীতের রাত্রিতে যখন সকলেই বাড়ির মধ্যে রয়েছেন। সেই সময়ে পুলিশের মানবিক রূপ দেখলো পর্যটকেরা।তবে শুধু পর্যটকেরাই নন, পথ চলতি গাড়ির চালক, হেলপারদের চা জল এবং বড়দিনের কেক তুলে দেওয়া হয় পুলিশের থেকে ।


পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার বিভিন্ন রাস্তার উপরে রবিবার গভীর রাত অবধি পুলিশ পর্যটক ও পথ চলতি ড্রাইভার এবং হেলপারদের চা, জল এবং কেক তুলে দিয়েছে।পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Related News

Also Read