ফেয়ার ফিল্ড এক্ ভগিনী নিবেদিতা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ দক্ষিণ দুবদা ভগিনী নিবেদিতা ক্লাব প্রাঙ্গনে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সরস্বতী পূজা উপলক্ষে এই শিবির অনুষ্ঠিত হয়।
রক্তদান শিবিরে মোট ৪২ জন রক্তদাতা রক্তদান করেন। শিবির থেকে সংগৃহীত রক্ত তমলুক জেলা ব্লাড ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করা হয়, যা ভবিষ্যতে বহু মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
রক্তদান শিবিরের পাশাপাশি একই স্থানে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এখানে মেডিসিন, স্ত্রীরোগ ও দন্ত বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থেকে রোগী দেখেন। এই স্বাস্থ্য শিবির থেকে দুই শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।
উপস্থিত থেকে সমস্ত শিবিরটি পরিচালনা করেন ভগিনী নিবেদিতা স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশনের সম্পাদক আনন্দ সাউ,সত্যেন নন্দী,সৌম্যাল্য মাইতি,আগন্তুক জানা, অয়ন সাউ ও কৌশিক গায়েন এবং ফেয়ার ফিল্ড এক্সলেন্সের সহ-সভাপতি সুনীল দাস।





