সরকারের পক্ষ থেকে মৎস্যজীবি নিবন্ধীকরনের পরে শুরু হলো নৌকো নিবন্ধীকরণ।পূূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এই প্রক্রিয়ার কাজ আজ থেকে শুরু হলো।
কোলাঘাট ব্লক এলাকায় যত মৎস্যজীবি ব নৌকো আছে তার নিবন্ধীকরন শুরু হয়।মূলত নৌকো।করে নদী বা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিপদের সম্মুখীন হন বা কখনও পার্শ্ববর্তী দেশেও চলে যান,ফলে নানান সমস্যার সম্মুখীন হন নৌকা মালিক বা মৎস্যজীবিরা।সেই কারনে ভারতীয় নৌকো হিসেবে নৌকার রং কালোর পাশাপাশি কমলা রং ব্যবহার,পাশাপাশি নৌকার নাম এবং ভারতের জাতীয় পতাকার ছবি বাধ্যতামূলক এমনই আইন জারী করা হয়েছে।
পাশাপাশি এই নিবন্ধীকরনের ফলে একাধিক সরকারি সুযোগ সুবিধাও পাবেন মৎস্যজীবি সহ নৌকো মালিকেরা।আর প্রক্রিয়ার কাজ শুরু হওয়ায় খুশি মৎস্যজীবি সহ নৌকো মালিকেরা।


Post Views: 102





