Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। সরকারি বাস পরিষেবা তলানিতেঃপুজার মুখে ক্ষতিগ্রস্থ দিঘার পর্যটন ব্যাবসা ।।

কলকাতা-দিঘা রুটে সরকারী বাস তলানীতে ঠেকেছে।এর জেরে ফাপরে পড়েছেন পর্যটকরা।আরো সমস্যায় পড়েছেন দিঘা বাস ডিপোর প্রায় ২০০ জন অস্থায়ী কর্মচারী।অবিলম্বে অবস্থার পরিবর্তন সহ একগুচ্ছ দাবিতে আন্দোলনে নেমেছেন।আর এই অস্থায়ী কর্মীদের পাশে রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন দাঁড়ানোয় দিঘায় সরকারী বাস ডিপোর অস্থায়ী কর্মীদের আন্দোলন অন্যমাত্রা পেয়ে গেছে।

অস্থায়ী কর্মীদের আন্দোলনের কথা স্বীকার করে নিয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘা ডিপোর ইনচার্জ সোমনাথ ঘোষ ।তিনি জানিয়েছেন, উর্ধ্বতনকে জানিয়েছি,তারা যা বলবেন তারপর দেখা যাবে।

আগে দিঘা ডিপো থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ৯০টি বাস চলত। করোনা পরিস্থিতি, লকডাউন যাবতীয় কিছুর জেরে এই সংখ্যা নেমে দাঁড়ায় ১৪-এ। ফলে কার্যত কাজহারা দিঘা ডিপোর ১৭৫ জন অস্থায়ী কর্মী। বাসের সংখ্যায় বিরাট পরিবর্তনের জেরে মাসে মাত্র ১০-১২ দিন কাজ পাচ্ছে অস্থায়ী কর্মীরা।



পুজোর মুখে কলকাতা-দিঘা রুটে বাস বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন দিঘা-খড়গপুর, দিঘা-বারাসত , দিঘা-দুর্গাপুর রুটের যাত্রীরাও। এই রুটগুলিতে এসবিএসটিসি-র বাস বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে পর্যটনও। এই সময় পর্যটকদের ঢল নামে দিঘায়। পর্যটন ব্যবসার ক্ষেত্রে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ এই সময়। তাই একদিকে যেমন ফাঁপড়ে পড়েছে পর্যটকরা, অন্যদিকে ক্ষতির মুখে পর্যটন ব্যবসাও।

Related News

Also Read