Select Language

[gtranslate]
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৯শে মে, ২০২৬ )

এগরা স্বয়ংসিদ্ধার তিন দিনের পিঠেপুলি মেলা

পূর্ব মেদিনীপুর জেলার এগরা কৃষ্টি-চক্রের মাঠে স্বয়ংসিদ্ধার তিন দিনের পিঠেপুলি উৎসব

শুরু হয় সোমবার। বৈকালিক এই অনুষ্ঠানে সংগঠনের সম্পাদিকা শেফালী মাইতি সভানেত্রী শিখা মিশ্র সহ-সদস্যাগণ বিভিন্ন ধরনের পিঠেপুলি তৈরি করে বিপণনে অংশ নেয়। কৃষ্টিচক্রের প্রাণপুরুষ অন্যতম সংগঠক প্রাণাশিস ত্রিপাঠী , সদস্য প্রাক্তন যুব আধিকারিক দেশবন্ধু দাস প্রাক্তন শিক্ষক প্রবীর জানা উপস্থিত থেকে সহযোগিতা করেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডা অনিন্দিতা ঝা। সন্ধ্যা ৭টায় আজকের তৈরি সমস্ত পিঠে শেষ হয়ে যায়। প্রতিবছরের মত এ বছরের তিনদিনের উৎসব সমাপ্তি ঘটবে বুধবার।

Related News

Also Read