Select Language

[gtranslate]
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ৪ঠা জুন, ২০২৬ )

খেজুরির তৃণমূল কর্মীর বাড়িতে আগুন: থানা ঘেরাও ও পথ অবরোধ

 

নির্বাচন যত এগোচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার বিকেলে খেজুরি থানার সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কর্মী-সমর্থকরা অবস্থান-বিক্ষোভে সামিল হন। পরে তাঁরা পথ অবরোধও করেন, যার ফলে এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

অভিযোগ, গত ১৮ এপ্রিল খেজুরি থানার অন্তর্গত জনকা গ্রাম পঞ্চায়েতের গোড়াহার-জলপাই এলাকায় তৃণমূল সমর্থক কল্লোল দাসের বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি তাঁকে খুনের চেষ্টাও করা হয়েছে বলে দাবি তৃণমূলের। এই ঘটনায় বিজেপি-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। এর প্রতিবাদেই ক্ষোভে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা এবং বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হন।

যদিও দীর্ঘক্ষণ অবরোধ চলার পর খেজুরি থানার পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা আন্দোলন প্রত্যাহার করে নেন।

নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে খেজুরি বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

Related News

Also Read