Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

স্কুল ছাত্রদের জন্য ক্ষুদিরাম ফুটবল অনুশীলন কেন্দ্রের সূচনা

মোবাইল ফোনের আসক্তি থেকে ছাত্রদের মুক্ত করে মাঠমুখি করার জন্য এবং শরীর ও চরিত্র গঠনের লক্ষ্যে কাঁথি শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে আজ রবিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ক্ষুদিরাম ফুটবল অনুশীলন কেন্দ্রের। কাঁথি শহর এবং শহরতলীর পঞ্চম থেকে দশম শ্রেণীর উৎসাহী ছাত্রদের নিয়ে আজকে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে এই ফুটবল অনুশীলন কেন্দ্রের সূচনা হয়।

কাঁথি প্রভাত কুমার কলেজের মাঠে এদিনের এই ফুটবল অনুশীলন কেন্দ্রে ৮৫ জন ছাত্র অংশগ্রহণ করেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল কাঁথি শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির কার্যকরী কমিটির সদস্য অশোক কুমার দাস, বিমল কুমার দাস, সুশান্ত জানা, তমাল সামন্ত, শিব শংকর মল্লিক প্রমুখ। ফুটবল ট্রেনার দের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শিবশংকর কামিলা, শিক্ষক বাপ্পাদিত্য হালদার ও শিক্ষক জয়দীপ কর।

কাঁথি শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সমিতির সম্পাদক বিশ্বজিৎ রায় জানিয়েছেন-” স্কুল ছাত্রদের শরীর ও চরিত্র গঠনের লক্ষ্যে আমাদের সমিতি এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ক্ষুদিরাম ফুটবল অনুশীলন কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদের অংশগ্রহণ খুবই অনুপ্রেরণার। এই উদ্যোগটির সঙ্গে যুক্ত সমস্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। সমিতি আগামী দিনে আরো এই ধরনের গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন।”

Related News

Also Read