Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

।। পুজা মরসুমে শুভেন্দু অধিকারীর চাপ বাড়ালো হাইকোর্ট ।।

মাতৃপক্ষ শুরু হয়ে গেছে।চারিদিকে উৎসবের মেজাজ।আর সেই আবহের মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মানসিক চাপ বাড়ালো কলকাতা হাইকোর্ট।বিরোধী দলনেতার সমর্থনে হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে কাঁথি থানার পুলিশকে সারদা কান্ডে সমান্তরাল তদন্ত করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত।

ভুয়ো অর্থ লগ্নি সংস্থা সারদার কর্ণধার সুদীপ্ত সেন বিধানসভা নির্বাচনের আগে এক চিঠিতে উল্লেখ করেছিলেন তাঁর উপর মানসিক চাপ দিয়ে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছেন । শুভেন্দু অধিকারী ছাড়াও আরো কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে তাঁকে ব্ল্যাকমেলিং করে টাকা নেওয়ার অভিযোগ এনেছিলেন সুদীপ্ত সেন ।সেই চিঠির ভিত্তিতে বিরোধী দলনেতাকে নোটিস দিয়েছে কাঁথি থানার পুলিশ। 

এরপরই এই নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সিবিআই যে মামলার তদন্ত করছে তাতে শুভেন্দুকে পুলিশ কীভাবে নোটিস দিতে পারে সেই প্রশ্ন তোলা হয় আদালতের কাছে । এমনকি প্রয়োজনে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত করুক জনস্বার্থ মামলায় এই আর্জিই জানানো হয়েছিল। বুধবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের বিচারপতি ডিভিশন বেঞ্চে ।

দুই পক্ষের সাওয়াল জবাবের পরে আদালত নির্দেশ দিল, পুলিশ তার তদন্ত চালিয়ে যেতে পারবে। এই মুহূর্তে মামলা সিবিআইকে হস্তান্তর করা হবে না বলে জানানো হয়েছে। ফলে সারদা মামলায় সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে তদন্ত করতে রাজ্য পুলিশের আর কোনও বাধা রইল না।

আর তাতেই শুভেন্দু অধিকারীর চাপ বাড়লো বলে মনে করছে বিশেষজ্ঞ মহল । আদালতের নির্দেশের কপি হাতে আসার পরে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পুলিশ শুরু করবে বলেও মনে করছেন তাঁরা।

Related News

Also Read